আমি শিক্ষানবিশ!

বুড়ো ভাম!

আর কত খাবি আম।

চুল গুলো কেবল পেঁকেছে বাতাসে।

বুঝবো কি করে,

দাঁত গুলো তো বাঁধানো রুপালি প্লেটে।

বেঁচে থেকে নিতে হয় মৃত্যুর স্বাদ।

মরিতে পারিনা,

পিছু ডাকে জনম দুঃখি মা-বাপ।

তার সাথে বক্ষে লাগে প্রিয়তমার শ্বাঃস।

পালাবো কি করে,

নিবিড় সুতোয় বেঁধেছে আমায়-

পঞ্চ বৎসরের চাঁদ।

সমাজের তর্জনী- হানে বুকে শেল,

বোঝায় কি করে, এ মেধার নেই কোন লেশ।

পড়েছি বাঁধা নিয়মের জালে,



কাটিতে চায় সে ফাঁস অর্থের ইদুঁরে
শুন্য পকেটে,
হাতে আছে সার্টিফিকেট।
ফ্যামেলি কনফিউজড্ আই এ্যাম পারফেকট্?সময়ের ব্যবধানে বাবা বলে- আর কত?

দৈন্যের দায়ে এ দেহ নাহি চলে আর
মায়ের করুন আর্তি-
বাবারে এবার তোর পালা
নিয়ে আয় কিছু কড়ি- কানা"
অর্ধাঙ্গিনী সেও আছে এক জন।
বোঝাবো কি করে, কি বলি তারে,
এ হৃদয়ে দহন জ্বলে- ভালো বাসার তরে।
পৌরুষ মোর প্রশ্ন বিদ্ধ, ভালোনা কেবল আয়ে।
এরই মাঝে ছলনায়- ভুলিয়ে রেখেছি,
ঐ যে মায়ার সুতোঁয় বেঁধেছে যে আমায়।
চাঁদ বদনে আধো বোলে-
জুড়ায় বক্ষ, ভাষায় নয়ন
তারই আবদারের ভয়ে।
কারণ, আমি শিক্ষানবিশ!


Previous
Next Post »